যুদ্ধবিরতি লঙ্ঘন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে হিজবুল্লাহর রকেট হামলা

০৯ এপ্রিল ২০২৬   07:56 AM(৬ দিন আগে)   217 Views
যুদ্ধবিরতি লঙ্ঘন
আন্তর্জাতিক ডেস্ক, গ্লোলিংক

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে অব্যাহতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে পাল্টাপাল্টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীটি এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।



টেলিগ্রামে দেওয়া সেই বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে:



✓ লেবানন ও এ দেশের জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরণের পাল্টা জবাব অব্যাহত থাকবে।



এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল যে, লেবানন থেকে ছোড়া একটি রকেট তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।



আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দিনভর চলা এই রক্তক্ষয়ী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অসংখ্য মানুষ। মূলত এই বর্বর হামলার প্রেক্ষাপটেই হিজবুল্লাহর পক্ষ থেকে নতুন করে এই রকেট হামলার খবর সামনে এলো।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত