গর্ভবতী নারীদের রোজা: সতর্কতা ও প্রস্তুতি জরুরি
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
রমজান মাসে গর্ভবতী নারীরা অনেক সময় দ্বিধায় পড়ে যান—রোজা রাখা নিরাপদ কি না। ধর্মীয় দিক থেকে ছাড় থাকলেও অনেকেই শারীরিকভাবে সক্ষম হলে রোজা রাখতে চান।
চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় রোজা রাখা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সঠিক প্রস্তুতি ছাড়া রোজা রাখলে মা ও গর্ভের শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে অ্যানিমিয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা ঝুঁকিপূর্ণ গর্ভের ক্ষেত্রে রোজা ঝুঁকিপূর্ণ। তাই রোজা শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
রোজা রাখার জন্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন:
খাবারের সময় ধীরে ধীরে পরিবর্তন করা
ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান
সেহরিতে পুষ্টিকর খাবার ও ফল রাখার অভ্যাস
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
নিয়মিত আয়রন ও ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ
রোজা রাখার সময় মাথা ঘোরা, দুর্বলতা, শিশুর নড়াচড়া কমে যাওয়া বা প্রস্রাব কমে যাওয়া মতো লক্ষণ দেখা দিলে রোজা ভেঙে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট