চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে, বিসিবির অনিয়ম তদন্তে কমিটি

২৯ মার্চ ২০২৬   09:00 PM(৫ দিন আগে)   216 Views
খেলাধুলা বাধ্যতামূলক
ক্রিড়া পতিবেদক, গ্লোলিংক

আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। চতুর্থ শ্রেণি থেকেই এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে সাতটি ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মাঠমুখী করার এই পরিকল্পনা নেওয়া হয়েছে।



রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য জানান। তিনি বলেন, "শিশুদের ডিভাইস আসক্তি কমিয়ে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও এখন থেকে সমান গুরুত্ব দেওয়া হবে।"



প্রাথমিক স্তরে নতুন পরিকল্পনা



প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য প্রাথমিকভাবে সাতটি ইভেন্ট নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ইভেন্ট যুক্ত করা হবে। সরকার মনে করে, শৈশব থেকেই শিশুদের খেলাধুলায় অভ্যস্ত করতে পারলে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরি সহজ হবে। বর্তমান সরকার এখন অবকাঠামো উন্নয়নের চেয়ে সরাসরি খেলোয়াড় তৈরির দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।



বিসিবিতে শুদ্ধি অভিযান ও তদন্ত কমিটি



অধিবেশনে ক্রীড়াঙ্গনের রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিমুক্ত করতে কাজ চলছে।



বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বিগত সময়ের নিয়োগ ও দুর্নীতির অভিযোগ তদন্তে শিগগিরই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন:




"২০০৮ সালের পর থেকে বিসিবিতে যেসব নিয়োগে অনিয়ম হয়েছে, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বোর্ডের অর্থ ও জনবল অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা হবে।"




পেশা হিসেবে খেলাধুলা



খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন আমিনুল হক। ক্রীড়াঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত