শীঘ্রই স্থানীয় সরকার ও সিটি নির্বাচনের তপশিল

২৪ ফেব্রুয়ারি ২০২৬   06:01 AM(৫ সপ্তাহ আগে)   2813 Views
নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে। প্রয়োজনীয় আইনগত বিধি-বিধান ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলেই তপশিল ঘোষণার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।



সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, নির্বাচন কমিশন ধাপে ধাপে সব প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে। পয়লা বৈশাখের আগেই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নির্বাচন আয়োজনের আগে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনসহ আরও কিছু সাংবিধানিক বিষয় রয়েছে। এর মধ্যে রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনও অন্তর্ভুক্ত, যা অনেকাংশে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানান তিনি।



স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়ও নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। শুরু থেকেই প্রশাসনিক, কারিগরি ও রাজনৈতিক নানা জটিলতা থাকলেও সেগুলো ধাপে ধাপে মোকাবিলা করা হয়েছে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত