বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ, গভর্নর কে? কি তার দায়িত্ব জেনে নিন
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
বুধবার (২৫শে ফেব্রুয়ারী ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার বছর মেয়াদে মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুসারে মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান পেশাগতভাবে তিনি একজন ব্যবসায়ী। অতীতে পুঁজিবাজারে ব্রোকারেজ হাউস পরিচালনা এবং আবাসন খাতেও সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো।
সংক্ষেপে জানুন বাংলাদেশ ব্যাংক–এর গভর্নরের কাজ কি?
বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। তার মূল কাজগুলো হলো—
মুদ্রানীতি নির্ধারণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
ব্যাংকগুলোর তদারকি ও নিয়ন্ত্রণ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিচালনা
আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা
মোট কথা, তিনি দেশের ব্যাংকিং ও অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব পালন করেন।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট