‘ই-হেলথ’ কার্ড চালু করার জন্য নির্দেশ দিয়েছেন -প্রধানমন্ত্রী তারেক রহমান

০৫ মার্চ ২০২৬   06:31 AM(৪ সপ্তাহ আগে)   288 Views
ই-হেলথ কার্ড
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। বৈঠকে দেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন ও সেবার মান বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।



প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, ই-হেলথ কার্ড চালুর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের অগ্রাধিকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।



এ ছাড়া বৈঠকে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত বা পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এনে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। এতে দেশের প্রত্যন্ত এলাকাতেও চিকিৎসাসেবা সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত