স্বাধীনতা পুরস্কার মনোনিত হয়েছেন হানিফ সংকেত, স্বাধীনতা পুরস্কারের অর্থমূল্য কত?

০৭ মার্চ ২০২৬   01:32 PM(৩ সপ্তাহ আগে)   252 Views
স্বাধীনতা পুরস্কার
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত। সংস্কৃতি অঙ্গনে তার দীর্ঘদিনের অবদানের জন্য এই রাষ্ট্রীয় সম্মাননা ঘোষণা করা হয়েছে।



পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানান এই বরেণ্য উপস্থাপক ও নির্মাতা।



ক্যাপশনে তিনি লেখেন, ‘স্বাধীনতা পুরস্কার’ ঘোষণার এই আনন্দের মুহূর্তে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে এই সম্মাননা তিনি ভালোবাসার দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন বলে উল্লেখ করেন।

 



অতিরিক্ত জানাঃ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার-এর সঙ্গে শুধু পদকই নয়, অর্থমূল্যও দেওয়া হয়।



বর্তমানে স্বাধীনতা পুরস্কারের অর্থমূল্য:



প্রায় ৫ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রা)



একটি ১৮ ক্যারেট স্বর্ণের পদক



সম্মাননাপত্র (সনদ)



এই পুরস্কার সাধারণত প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া হয় এবং বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সমাজসেবা, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তিদের সম্মানিত করা হয়।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত