বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল
০৮ মার্চ ২০২৬
05:51 AM(৩ সপ্তাহ আগে)
2811 Views
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কূটনীতিকদের সম্মানে রাজধানীতে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। আজ জাতীয় সংসদ ভবন–এর এলডি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান।
ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, রাশিয়া ও ফিলিস্তিনসহ প্রায় ৩০টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল, জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট