আগামীকাল সংসদ অধিবেশন শুরু, আজ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে বৈঠকে বসেছে বিএনপি

১১ মার্চ ২০২৬   12:45 PM(৩ সপ্তাহ আগে)   2806 Views
সংসদ অধিবেশন শুরু
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী নির্ধারণ করতে বৈঠকে বসেছে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল।



বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম।



তিনি জানান, আগামীকাল সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।



উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। ওইদিনের কর্মসূচির মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন রয়েছে। একই সঙ্গে অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত