১১দিনের যুদ্ধে ইরানের ক্ষতিগ্রস্ত ২০ হাজার বেসামরিক ভবন : রেড ক্রিসেন্ট
আন্তর্জাতিক ডেস্ক, গ্লোলিংক
ইরানজুড়ে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যে দেশটিতে প্রায় ২০ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের মানবিক সহায়তা সংস্থা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, সারা দেশে অন্তত ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক ভবন বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনার মধ্যে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ত্রাণ সহায়তা কেন্দ্রও রয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ৭৭টি চিকিৎসা কেন্দ্র এবং ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ছাড়া সংস্থাটির নিজস্ব পরিচালনায় থাকা ১৬টি স্থাপনাও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রেখেছে সংস্থাটি।
সূত্র: আল জাজিরা।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট