শুক্রবার সন্ধ্যায় মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইট ছাড়ার সম্ভাবনা রয়েছে।
মির্জা আব্বাসের মিডিয়া টিমের এক কর্মকর্তা জানান, বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট