তামিম ইকবাল সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে আগ্রহী
১৩ মার্চ ২০২৬
06:21 AM(৩ সপ্তাহ আগে)
255 Views
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চান এবং নিজেকে এই পদের জন্য যোগ্য বলেও মনে করেন।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। পরে একটি ম্যাচ খেললেও বিশ্বকাপে অংশ নিতে পারেননি। ডিপিএলে খেলার সময় হার্ট অ্যাটাকের পর থেকে তিনি মাঠের বাইরে থাকলেও ক্রিকেট সংক্রান্ত কর্মকাণ্ডে এখনও সক্রিয় রয়েছেন।
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট