গার্মেন্টস শিল্প: বায়িং হাউস এর ব্যবসা করতে হলে বিজিএমইএর সহযোগী সদস্য হতে হবে

১৪ মার্চ ২০২৬   09:09 AM(৩ সপ্তাহ আগে)   264 Views
গার্মেন্টস শিল্প, বায়িং হাউস ,  বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

বিজিএমইএর এক বিজ্ঞপ্তিতে   জানানো হয়েছে যে, ১৪ জানুয়ারি অনুষ্ঠিত সংগঠনের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় তৈরি পোশাকশিল্পের সামগ্রিক স্বার্থ রক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিজিএমইএর সদস্য কারখানার সঙ্গে কাজ করতে হলে বায়িং হাউসগুলোকে সংগঠনের সহযোগী সদস্য হতে হবে। সদস্যপদ না থাকলে তারা বিজিএমইএর সেবা থেকে বঞ্চিত হবে। পাশাপাশি কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সংগঠনের সহায়তাও পাবে না বায়িং হাউসগুলো।





অতিরিক্ত জানাঃ

বাইং হাউজ (Buying House) হলো পোশাক শিল্পে বিদেশী ক্রেতা (Buyer) এবং দেশীয় প্রস্তুতকারক বা ফ্যাক্টরির (Factory) মধ্যে সেতুবন্ধনকারী একটি ট্রেডিং প্রতিষ্ঠান, যা অর্ডার সংগ্রহ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং সঠিক সময়ে পণ্য ডেলিভারি নিশ্চিত করে । এটি মূলত মার্চেন্ডাইজিং, সোর্সিং, কিউসি (QC) এবং বায়ারের চাহিদা অনুযায়ী উৎপাদন তদারকি করে থাকে । 



বাইং হাউজের মূল কাজসমূহ:



অর্ডার সংগ্রহ: বিদেশী ব্র্যান্ড বা খুচরা বিক্রেতাদের কাছ থেকে পোশাকের অর্ডার নেওয়া।



সোর্সিং ও স্যাম্পলিং: বায়ারের চাহিদা অনুযায়ী ফেব্রিক্স ও অ্যাক্সেসরিজ সংগ্রহ এবং স্যাম্পল তৈরি কর



 



বিজিএমইএর: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতিনিধিত্বকারী জাতীয় বণিক সমিতি যা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দুই বছর মেয়াদে নির্বাচিত ৩৫ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদের দ্বারা পরিচালিত হয়। যেখানে একজন সভাপতি ও ৭ জন সহ-সভাপতি থাকে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত