লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ছে, সোশাল মিডিয়াতে এমন ভিডিও অনেক দেখা যায়, এভাবে পডার ব্যাখ্যা কি?
ঢাকা প্রতিনিধি, গ্লোলিংক
মাঝে মধ্যেই সোশাল মিডিয়া এমন ভিডিও দেখা যায়, যে লঞ্চ যখন ছেড়ে যায়, তখন ঝুকি নিয়ে কেউ লাফ দিয়ে লঞ্চে উঠতে যায়, পরে যে পানিতে পড়ে যায়। অথচ সে পানিতে পড়ার কথা নয়, কিন্তু কেন সে পানিতে পড়ে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি?
ব্যাখ্যাঃ
লঞ্চের অগ্রভাগ হেলানোঃ মূলত লঞ্চের অগ্রভাগ যেখানে লাফ দিয়ে উঠে, সেই স্থানটি পানির দিকে হেলানো তাকে। তাছড়া ঐস্থানটিতে ধরার জন্য তেমন কোন ব্যবস্থা থাকে না, একদম সমান থাকে। তাই কোন ব্যক্তি যখন লাফ দেয়, তার দেহ ঐ স্থানের মতই পানির দিকে হেলে থাকে, আবার ধরার মত ব্যবস্থা না থাকায় সে পানিতে পড়ে যায়।
✓ ভরবেগের সংরক্ষণ (Momentum): লঞ্চে ওঠার মুহূর্তে ব্যক্তির শরীরের একটি নির্দিষ্ট ভরবেগ থাকে। লঞ্চের রেলিং বা কিনারা ধরার সময় যদি তিনি শক্তভাবে ভারসাম্য রক্ষা করতে না পারেন, তবে শরীরের ওপরের অংশ লঞ্চের সাথে আটকে গেলেও নিচের অংশটি জড়তার কারণে পানির দিকে ঝুলে পড়ে, ফলে ভারসাম্য হারিয়ে তিনি পানিতে তলিয়ে যান।
✓ ঘর্ষণ বলের অভাব (Lack of Friction): লঞ্চের কিনারা বা রেলিং প্রায়ই ভেজা বা পিচ্ছিল থাকে। চলন্ত অবস্থায় লাফ দিয়ে ভেজা জায়গায় পা রাখলে পর্যাপ্ত ঘর্ষণ (Friction) পাওয়া যায় না, ফলে পা পিছলে সরাসরি পানিতে পড়ার সম্ভাবনা থাকে।
নির্দেশনা: জীবন বাঁচাতে সামান্য সময়ের জন্য এমন ঝুঁকি নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। লঞ্চ পুরোপুরি স্থির না হওয়া পর্যন্ত বা ঘাট ছেড়ে দিলে জোর করে ওঠার চেষ্টা করা চরম বিপজ্জনক।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট