বাংলাদেশের ২২ শতাংশ মানুষ কিডনি রোগে আক্রান্ত, জেনে নিন কিডনি ভাল রাখার উপায়।
স্বাস্থ্য বিভাগ, গ্লোলিংক
বাংলাদেশে বর্তমানে প্রতি ৫ জনে ১ জন (২২-২৩%) কিডনি রোগে আক্রান্ত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। চিকিৎসার উচ্চমূল্যের কারণে প্রায় ৭০-৮০ শতাংশ রোগী সেবার বাইরে থাকছেন।
গোলটেবিল বৈঠকে এমনটা জানান কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকরা। বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীসহ বিশেষজ্ঞরা জানান, এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিকারের চেয়ে প্রতিরোধেই বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিডনি সুস্থ রাখতে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর তারা বিশেষ জোর দিয়েছেন।
অতিরিক্ত জানাঃ
কিডনি রোগ একটি দীর্ঘমেয়াদী এবং কষ্টদায়ক ব্যাধি। একবার কিডনি আক্রান্ত হলে একজন রোগীকে শারীরিক, মানসিক এবং আর্থিক—তিনভাবেই চরম ভোগান্তির শিকার হতে হয়। তাই প্রত্যেকের বিশেষভাবে সতর্ক থাকতেই হবে।
কিডনি ভালো রাখার ৫টি উপায়:
✓ প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে (কমপক্ষে ৮-১০ গ্লাস) বিশুদ্ধ পানি পান করা।
✓ নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা।
✓ রক্তচাপ ও রক্তে শর্করার (ডায়াবেটিস) মাত্রা নিয়মিত পরীক্ষা করা ও নিয়ন্ত্রণে রাখা।
✓ সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং খাবারে অতিরিক্ত লবণের ব্যবহার কমানো।
✓ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক সেবন না করা।
কিডনি ক্ষতির ৫টি কারণ:
✓ দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকা।
✓ পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা বা শরীর পানিশূন্য হওয়া।
✓ অতিরিক্ত লবণযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণের অভ্যাস।
✓ ধূমপান, মদ্যপান বা যেকোনো ধরনের তামাকজাত দ্রব্য সেবন।
✓ প্রস্রাব আটকে রাখার অভ্যাস এবং দীর্ঘমেয়াদী কিডনি ইনফেকশন বা পাথরের সমস্যা।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট