পিএসএলে নতুন নিয়ম: টসের পর একাদশ চূড়ান্ত করার সুযোগ
ক্রিড়া পতিবেদক, গ্লোলিংক
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর শুরুতেই ক্রিকেট নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিটি ম্যাচে টসের আগে অধিনায়করা দুটি আলাদা প্লেয়িং একাদশ জমা দেওয়ার সুযোগ পাবেন। টসের ফলাফল জানার পর পরিস্থিতি বিবেচনা করে অধিনায়ক যেকোনো একটি একাদশ চূড়ান্ত করতে পারবেন। ২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী দিন থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
নিয়মের বিস্তারিত ও প্রক্রিয়া নতুন এই নিয়মে প্রতিটি স্কোয়াড শিটে ১১ জন মূল খেলোয়াড় এবং সর্বোচ্চ ৪ জন বিকল্প ফিল্ডারের নাম থাকবে। টসের আগে ম্যাচ রেফারির কাছে এই দুটি তালিকা জমা দিতে হবে। টস সম্পন্ন হওয়ার পর অধিনায়ক নিজের পছন্দমতো একটি তালিকা বেছে নিয়ে তাতে সই করবেন, যা চূড়ান্ত একাদশ হিসেবে গণ্য হবে। তবে একবার একাদশ চূড়ান্ত হয়ে গেলে ম্যাচ শুরুর আগে কোনো পরিবর্তনের জন্য প্রতিপক্ষ অধিনায়কের অনুমতির প্রয়োজন হবে।
কেন এই পরিবর্তন? এবারের আসরটি মাত্র দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ায় পিচ এবং আবহাওয়ার প্রভাব অনেক বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রাতের ম্যাচে শিশির বা 'ডিউ ফ্যাক্টর' বড় ভূমিকা রাখে, যা স্পিনারদের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করে। নতুন এই নিয়মের ফলে কোনো দল টস হেরে আগে ব্যাটিং বা বোলিং করতে বাধ্য হলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাদের একাদশ পরিবর্তন করতে পারবে। যেমন, শিশিরের সম্ভাবনা থাকলে কোনো দল চাইলে স্পিনার কমিয়ে একজন অতিরিক্ত পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিতে পারবে।
বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ বা আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত টসের আগেই একাদশ জমা দিতে হয়। পিএসএলের এই ব্যতিক্রমী উদ্যোগটি সমর্থক এবং ক্রিকেট বিশ্লেষকদের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট