তরুণরা সাবধান- গত দুই বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত শতভাগ রোগীর মৃত্যু হয়েছে
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
খেজুরের রস কাঁচা পান করলে তা থেকে ছড়ায় নিপাহ ভাইরাস। বর্তমানে নিপাহ ভাইরাস মানেই মৃত্যু।
তরুনদের মধ্যে একটা ট্রেড চালু আছে ”আসে কিছু হবে না” চল রস খেতে যাই, আর এর ফলেই তরুনা এই ভাইরাতে বেশি আক্রান্ত হয়
খেজুরের রস নিরাপদ রাখার ভুল দাবি
নেট বা জাল দিয়ে ঢেকে বাদুড়ের মুখের সংস্পর্শ ঠেকানোর যে কথা বলা হয়েছে, তাকে পুরোপুরি অবাস্তব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইইডিসিআরের সঙ্গে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ মিলে নিপাহ ভাইরাস সার্ভিলেন্স বা পর্যবেক্ষণ করে। এই সার্ভিলেন্সের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ মঈনুদ্দীন সাত্তার প্রথম আলোকে বলেন, বাদুড়ের প্রস্রাব ধরে রাখার প্রকোষ্ঠ অনেক ছোট। তাই যখন বাদুড় রস পান করে, তখনই প্রস্রাব করতে থাকে। আর নেট দিয়ে পানি কী ধরে রাখা সম্ভব? কোনোটাই সম্ভব নয়। তাই রস নিরাপদ রাখার যে কথা বলা হচ্ছে, তা শতভাগ ভুল।
দেশে নিপাহ ভাইরাসের তিনটি নতুন ও ভীতিকর বৈশিষ্ট্য দেখা দিয়েছে।
প্রথমত, গত দুই বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত শতভাগ রোগীর মৃত্যু হয়েছে। এর আগে এ রোগে ৭০ শতাংশের বেশি আক্রান্ত রোগীর মৃত্যু হতো।
দ্বিতীয় বিষয়টি হলো, নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমে এলেও এটি এখন আগের চেয়ে বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে।
তৃতীয় বৈশিষ্ট্য হলো, দেশে প্রথমবারের মতো গরমকালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
নিপাহ ভাইরাস নতুন বিপদ নিয়ে হাজির হলেও খেজুরের রস বিক্রি ও পান বন্ধ হচ্ছে না।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট