রাজধানীতে চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
১৬ ফেব্রুয়ারি ২০২৬
07:38 PM(৬ সপ্তাহ আগে)
160 Views
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে বিএনপির চেয়ারম্যান রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় চরমোনাই পীরের বাসায় প্রবেশ করেন। এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাসায় যান বিএনপির চেয়ারম্যান। এ সময় তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের আগে এই সৌজন্য সাক্ষাৎ বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে।
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট