শিক্ষা মন্ত্রী শুধু লাফ দিয়ে নয়, আগেও হেলিকপ্টারে, কখনো লুঙ্গি পরে ছদ্মবেশে নকলবিরোধী অভিযানে চমক দেখিয়েছেন
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
২০০১–২০০৬ মেয়াদে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে বর্তমান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন পরীক্ষায় নকল প্রতিরোধে কঠোর অবস্থানের জন্য আলোচনায় আসেন। সে সময় পাবলিক পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্রে আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও রাজনৈতিক মহলে প্রচলিত বর্ণনা অনুযায়ী, তিনি কখনো হেলিকপ্টারে করে দূরবর্তী কেন্দ্র পরিদর্শনে যান, আবার কখনো লুঙ্গি পরে সাধারণ অভিভাবকের বেশে কিংবা পিয়নের ছদ্মবেশে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলে জানা যায়। এসব অভিযানের লক্ষ্য ছিল পূর্বঘোষণা ছাড়াই কেন্দ্রের প্রকৃত চিত্র দেখা এবং অনিয়ম ধরা।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কিছু কেন্দ্রে নকলের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং দায়িত্বে অবহেলার জন্য শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ঘটনাও ঘটে। এতে পরীক্ষাকেন্দ্রগুলোতে কড়াকড়ি বাড়ে বলে সে সময়ের শিক্ষা প্রশাসনের একটি অংশ মনে করত।
তবে এসব ঘটনার সব বিবরণ আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত নয়। কিছু অভিযান ছিল প্রতীকী বা প্রচারধর্মী। কঠোর বার্তা দিতে এবং নকল কমাতে এই ধরনের আকস্মিক ও ভিন্নধর্মী অভিযান কার্যকর ভূমিকা রেখেছিল।
এত বিগত সরকারের সময় তিনি অনেক মিথ্যা মামলার স্বীকার হন, তার বিরুদ্ধে বাথরুমের বদনা চুরি, গরু চুরি সহ বিভিন্ন অভিযোগে কারা বরণ করতে হয়। মজার বিষয় হলো বর্তমানে আবার শিক্ষামন্ত্রীর দাযিত্ব গ্রহণকালে তিনি শপথ গ্রহণে অনুষ্ঠানে লাফিয়ে বেরগেট পার হয়ে শুরুতেই ভাইরাল হয়ে যান।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট