শেখ হাসিনার আমলে জিয়াউল আহসান ছিল ‘সিরিয়াল কিলার' -সাবেক সেনাপ্রধান ইকবাল
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে জেরাকালে তিনি বলেন, জিয়াউল আহসান একজন ‘সিরিয়াল কিলার’ এবং তিনি তার পদোন্নতির বিরোধিতা করেছিলেন। তবে পদোন্নতি বোর্ডের অধিকাংশ সদস্য তাকে ভালো কর্মকর্তা হিসেবে সুপারিশ করায় ২০১২-২০১৫ সময়ে তিনি একবার লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পান।
ইকবাল করিম দাবি করেন, জিয়াউল স্টাফ কলেজ কোর্স বা ব্যাটালিয়ন কমান্ডের মতো গুরুত্বপূর্ণ যোগ্যতা পূরণ করেননি।
মামলায় তার আংশিক জেরা শেষ হয়েছে, বাকি জেরা হবে ২৩ ফেব্রুয়ারি।
জিয়াউলের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠন করা হয়েছে, যার মধ্যে ২০১১ সালে গাজীপুরে সজলসহ চারজন এবং ২০১০-২০১৩ সময়ে বরগুনায় প্রায় ১০০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট