শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা চালাতে গিয়ে কারিগরি ত্রুটি, হল ভাঙচুর

২২ মার্চ ২০২৬   08:09 AM(১ সপ্তাহ আগে)   12421 Views
শাকিব খান
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

পবিত্র ঈদুল ফিতরে দেশজুড়ে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েও কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। ঈদের দিন নির্ধারিত সময়ে সার্ভারে সিনেমা না পাওয়ায় অনেক হলে প্রদর্শনী বন্ধ রাখতে হয়েছে। এতে ক্ষুব্ধ দর্শকরা ময়মনসিংহের ত্রিশাল ও মাদারীপুরের টেকেরহাটসহ বেশ কয়েকটি সিনেমা হলে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।



সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনা সংস্থা ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’ সময়মতো সিনেমা সরবরাহ করতে না পারায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ হল মালিকদের।





রণক্ষেত্র ত্রিশাল ও টেকেরহাটের সিনেমা হল



ময়মনসিংহের ত্রিশালের চিত্রপুরী সিনেমা হলে দুপুর ১২টা ও বেলা ৩টার শো চালাতে না পারায় দর্শকরা তাণ্ডব চালায়। হলের কর্ণধার আখতারুজ্জামান কাজল জানান, আড়াই লাখ টাকায় সিনেমাটি নিলেও সার্ভার জটিলতায় তিনি শো শুরু করতে পারেননি।




“উত্তেজিত জনতা হলের প্রায় ৩০০ চেয়ার, জেনারেটর এবং লাইট ভাঙচুর করেছে। বিকেলে সিনেমা সার্ভারে পেলেও সাউন্ড সমস্যার কারণে প্রদর্শনী করা সম্ভব হয়নি,” বলেন তিনি।




একই চিত্র দেখা গেছে মাদারীপুরের টেকেরহাটের সোনালী সিনেমা হলে। হলের মালিক রাহুল খান জানান, টিকেট বিক্রি করার পর ছবি দেখাতে না পারায় দর্শকরা টেবিল-চেয়ার ভাঙচুর করে। পরে দর্শকদের টিকেটের টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি। এছাড়া সৈয়দপুরের তামান্না সিনেমা হাসহ আরও কয়েকটি স্থানে ভাঙচুরের খবর পাওয়া গেছে।



কারিগরি ত্রুটি ও অব্যবস্থাপনার অভিযোগ



বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জানান, অনেক হল মালিক নির্ধারিত সময়ে পরিবেশকের কাছ থেকে সিনেমা পাননি। ঈদের আগের রাতে সার্ভারে ছবি আপলোড করার কথা থাকলেও ঈদের দিন দুপুর পর্যন্ত অনেক হলের লিঙ্কে ছবি পৌঁছায়নি। হল মালিকদের দাবি, পরিবেশনা সংস্থায় দক্ষ লোকবলের অভাব ও কারিগরি অব্যবস্থাপনার কারণেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে।



তবে ঢাকার মধুমিতাসহ বড় প্রেক্ষাগৃহগুলোতে সময়মতো সিনেমা পৌঁছানোয় সেখানে প্রদর্শনীতে কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত