৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে, ইরানের সব জ্বালানী কেন্দ্র ধ্বংস করে দিবে ট্রাম্প

২২ মার্চ ২০২৬   12:02 PM(১ সপ্তাহ আগে)   12415 Views
হরমুজ প্রণালি
আন্তর্জাতিক ডেস্ক, গ্লোলিংক

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি করিডোর হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্পষ্ট আলটিমেটাম দিয়ে জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই এই জলপথ উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র।



ট্রাম্পের কঠোর বার্তা: নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইরান যদি এই মুহূর্ত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে এবং কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেবে। আর এই অভিযান শুরু হবে ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি দিয়ে!”



মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের: অন্যদিকে, এই উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি (IRIB) এক টেলিগ্রাম বিবৃতিতে জানায়, আরব আমিরাতের ‘আল-মিনহাদ’ ঘাঁটি এবং কুয়েতের ‘আলি আল সালেম’ বিমানঘাঁটিকে লক্ষ্য করে এই অতর্কিত হামলা চালানো হয়েছে।



ক্ষয়ক্ষতির দাবি ও বর্তমান পরিস্থিতি: ইরানি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, হামলায় মার্কিন ঘাঁটির হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাংকগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ইরানের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকেও কোনো মন্তব্য আসেনি।



মধ্যপ্রাচ্যে এই পাল্টাপাল্টি হুমকি ও হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে।



সূত্র: আলজাজিরা।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত