বাস ট্রাক লঞ্চ দূর্ঘটনা পর এবার ট্রেন দুর্ঘটনা, চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

২৬ মার্চ ২০২৬   08:36 AM(৭ সপ্তাহ আগে)   12414 Views
বাস ট্রাক লঞ্চ ও ট্রেন দূর্ঘণা
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো প্রাণহানি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে।



ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়:



আগুনের সূত্রপাত: ট্রেনটি ফৌজদারহাট পার হওয়ার সময় হঠাৎ এর পাওয়ার কারে (বিদ্যুৎ সরবরাহকারী বগি) আগুন লাগে।



বগিতে ছড়িয়ে পড়া: মুহূর্তেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়লে ঘুমন্ত যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।



উদ্ধার অভিযান: খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।



বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগিটি সরানোর কাজ চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।



চট্টগ্রাম স্টেশন থেকে আজ ঢাকা অভিমুখে সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস বা মহানগর প্রভাতী নির্ধারিত সময়ে ছাড়ার কথা রয়েছে। তবে চট্টলা এক্সপ্রেসের জটলার কারণে এগুলোর সময় কিছুটা পরিবর্তন হতে পারে।





অতিরিক্ত জানা

এবার ঈদে বড় বড় কয়েকটি দূর্ঘনাঃ





 ফেরি ঘাটে বাস পানিতে পড়ে যাওয়া: বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’ নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যায়। বাসে থাকা প্রায় ৪৫ যাত্রীর মধ্যে ১১ জন সাঁতরে তীরে ওঠেন।



দুই লঞ্চের চিপায় পড়ে মৃত্যু: ঢাকা সদরঘাটের পন্টুনে ভেড়ার সময় দ্রুতগামী একটি লঞ্চের ধাক্কায় অন্য একটি লঞ্চের রশি ছিঁড়ে যায়। এই দুই বিশালাকার লঞ্চের মাঝখানে পড়ে অন্তত ২ জন যাত্রী ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান। মূলত চালকদের বেপরোয়া প্রতিযোগিতার কারণেই এই প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বর-কনেসহ ৫ জনের মৃত্যু: বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় বরযাত্রীবাহী একটি প্রাইভেটকার ও বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বর, কনে এবং বরের বাবাসহ মোট ৫ জন প্রাণ হারান।

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ: গত ২৩ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন।

চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ আগুন লাগে। এতে একটি এসি বগিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।



 

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত