ছেলে-মেয়ে ঈদ সালামী দিয়ে কে কি করে? সালামী অর্থনীতির জন্য ক্ষতি না ভাল

২১ মার্চ ২০২৬   11:57 AM(২ সপ্তাহ আগে)   12439 Views
ছেলে-মেয়ে ঈদ সালামী দিয়ে কে কি করে
বিনেদন ডেস্ক, গ্লোলিংক

আসুন জেনে নেই, ঈদ সালামী দিয়ে ছেলে মেয়ে কে কি করে (এটি একটি  রম্য রচনা,  তাই ঘটনা গুলো সত্যি হলেও, সিরিয়াস হওয়ার কিছু নেই)



ছেলেদের সালামী:



গবেষণায় দেখা গেছে, ছেলেরা সালামী পাওয়ার সাথে সাথেই তাদের প্রধান লক্ষ্য হয় স্থানীয় পেট্রোল পাম্প।



. জ্বলানী পোড়ানো: সালামীর টাকা দিয়ে তারা বাইকের ফুল ট্যাংক তেল ভরে এবং সারাদিন অকারণেভোঁ ভোঁশব্দে ঘুরে বেড়ায়। এই মূল্যবান জীবাশ্ম জ্বালানী পুড়িয়ে তারা পরিবেশ নষ্ট করে এবং দেশের আমদানিকৃত তেলের মজুদ দ্রুত শেষ করে।



. মেকানিকে বিনিয়োগ: অযথা বাইক রেস করার ফলে পার্টস নষ্ট হয়। সালামীর একটি বড় অংশ স্থানীয় মেকানিকদের পকেটে যায়, যারা এই টাকা দিয়ে আরও বাইক আমদানির ব্যবস্থা করে, ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে।



. চড়া দামে আড্ডা: সালামীর টাকা পকেটে থাকলে ছেলেরা দামী কফিশপে বসে ঘণ্টার পর ঘণ্টা পার করে। এতে অলসতা বাড়ে, যা প্রোডাকশন নষ্ট করে এবং দেশের জিডিপিতে নেতিবাচক প্রভাব ফেলে।



. অনলাইন গেমিং স্কিন: অনেকেই সালামীর টাকা দিয়ে আন্তর্জাতিক গেমেস্কিনবাডায়মন্ডকেনে। এই টাকা সরাসরি দেশের বাইরে চলে যায়, যা অর্থনীতির জন্য রক্তক্ষরণের মতো।



. অপ্রয়োজনীয় গ্যাজেট: সালামী পেলেই তাদের মনে হয় পুরাতন ফোনটি খারাপ হয়ে গেছে। তারা নতুন গ্যাজেট কেনে, যা ইলেকট্রনিক বর্জ্য বাড়ায় এবং অপ্রয়োজনীয় আমদানির চাপ তৈরি করে।



 



 



মেয়েদের সালামী:  



অন্যদিকে, মেয়েরা সালামী পেয়ে তা পার্টসে (ব্যাগ) গহীনেঘুম পাড়িয়ে রাখে, যা অর্থণৈতিক ভারসাম্য নষ্ট হয়।



. অলশ টাকার বৃদ্ধি: মেয়েরা সালামী পেয়ে সেই টাকা তাদের হাজারো চেম্বারওয়ালা পার্টসের একেবারে কোণায় জমিয়ে রাখে। এই টাকা অর্থনীতিতে সার্কুলেট হয় না। একে গবেষণায়অলস টাকাবলা হয়েছে, যা দেশের তারল্য সংকট তৈরি করে।



. প্রোডাকশন নষ্ট: মেয়েরা সালামীর টাকা দিয়ে প্রোডাক্টিভ কিছু না কিনে (যেমন বই বা বিনিয়োগ), তা পার্টসের অন্ধকারে বছরের পর বছর বাঁচিয়ে রাখে। টাকা সচল না থাকায় প্রোডাকশন কমে যায় এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না।



.  বিদেশী প্রসাধনীতে মোহ: অনেকেই সালামী দিয়ে বিদেশী দামী ব্র্যান্ডের লিপস্টিক বা ক্রিম কেনে। এতেও দেশের টাকা বাইরে চলে যায় এবং দেশী শিল্প ক্ষতিগ্রস্ত হয়।



৪. স্বাস্থ ঝুকি: মেয়েরা ঈদ সালামী দিয়ে  ফুসকা সহ অস্বাস্থকর খাবার খায়, যারা জনস্বাস্থর জন্য খুবই  ক্ষতিকর।

৫. প্রতারণার ফাঁদ: প্রতারকরা লক্ষ টাকার লটারি জেতা বা কোন প্রলোভন দেখিয়ে মেয়েদের থেকে সহজে টাকা হাতিয়ে নেয়, ফরে দুষ্ট মানুষের হাতে বেশি টাকা চলে যায় অন্যদিকে প্রতারকরা এই পেশায় আরো বেশি জড়িয়ে পড়ে, অনেক মানুষের সাথে প্রতারণা করে সবাইকে বিপদে ফেলে।


 

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত