মার্কিন যুদ্ধজাহাজগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির

১৮ ফেব্রুয়ারি ২০২৬   06:59 PM(১২ সপ্তাহ আগে)   151 Views
মার্কিন রণতরি
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।



সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান-যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা শুরুর সময় তেহরানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে, যেখান থেকে আর সেরে ওঠা সম্ভব নয়।



ডোনাল্ড ট্রাম্প এর ‘সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ মন্তব্যের জবাবে খামেনি বলেন, রণতরি বিপজ্জনক হলেও তা ধ্বংস করার অস্ত্র আরও ভয়ংকর।



এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ অঞ্চলটিতে পাঠানো হবে।



আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত