ইরান হামলায় নিজেদের বিমান ঘাঁটি ট্রাম্পকে ব্যবহার করতে দিচ্ছে না যুক্তরাজ্য
২০ ফেব্রুয়ারি ২০২৬
11:16 AM(১২ সপ্তাহ আগে)
2806 Views
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের অনুরোধে যুক্তরাষ্ট্রকে ‘না’ জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি থাকলে ব্রিটিশ ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না।
ফোনালাপে বিষয়টি নিয়ে আলোচনা হলেও লন্ডন আগাম হামলাকে সমর্থন করেনি। যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ও দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের কথা ভাবছিল। সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প, ব্রিটেনকে ‘ওকিজম’ বা অতি-উদারপন্থি ধারণা ত্যাগ করে শক্ত অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট