আবার ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমান আবারও দুর্ঘটনার শিকার হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি একটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে অবতরণের সময় বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট গুরুতর আঘাত পেড়ে প্রাণে রক্ষা পান।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী এই তথ্য প্রকাশ করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনা বিমান ঘাঁটিতে অবতরণের সময় ঘটে।
এটি তেজাস বহরের ইতিহাসে তৃতীয় বড় দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত হলো। এর আগে প্রথম দুর্ঘটনা ঘটেছিল ২০২৪ সালের মার্চে, রাজস্থানের জয়সালমিরের কাছে। প্রদর্শনী শেষে ফেরার পথে অবতরণের চূড়ান্ত পর্যায়ে নিয়ন্ত্রণ হারানো সত্ত্বেও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
দ্বিতীয় দুর্ঘটনা ঘটেছিল ২০২৫ সালের নভেম্বরে, দুবাই এয়ার শো চলাকালীন। প্রদর্শনী ফ্লাইটের সময় একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনও চলমান।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট