দুটি মুসলিম দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে কারণে যুদ্ধ বেধেঁছে
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
সর্বশেষ পাওয়া খবরে এখন পর্যন্ত ২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক অন্যদিকে এছাড়া পাকিস্তানে হামলায় ৫৫ সেনা নিহত হওয়ার দাবি করেছে তালেবান সরকার।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধের প্রধান কারণ হলো সীমান্ত (ডুরান্ড লাইন) নিয়ে বিরোধ, দ্বিতীয়ত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP) বা পাকিস্তানি তালেবানদের আফগানিস্তানে আশ্রয় নেওয়ার অভিযোগ।পাকিস্তান দাবি করছে, আফগান ভূখণ্ডে থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের দেশে হামলা চালাচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে তারা লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়েছে।
অন্যদিকে আফগান সরকার এটিকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। আফগান সরকার বলেছে, তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হয় না এবং বেসামরিক মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারে।
দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে সমস্যা আছে। প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইনকে আফগানিস্তান মেনে নেয়নি, আর পাকিস্তান স্বীকৃতি দিয়েছে। সীমান্তে সেনা মোতায়েন ও বেড়া নির্মাণ নিয়েও আগে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা সাময়িক উত্তেজনা সৃষ্টি করেছে। তারা মনে করছেন, কূটনৈতিক আলোচনা ও যৌথ নিরাপত্তা ব্যবস্থাই দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। না হলে সীমান্তে আরও সংঘর্ষ ও মানবিক সমস্যা তৈরি হতে পারে।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট