ইসরাইলে ইরানের সম্ভাব্য হামলার শঙ্কা: যুক্তরাষ্ট্র নাগরিকদের দ্রুত ইসরাইল ত্যাগের নির্দেশ

২৭ ফেব্রুয়ারি ২০২৬   09:53 PM(১১ সপ্তাহ আগে)   2806 Views
ইসরাইল ইরান
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

ইরানে সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইসরাইল ত্যাগের আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সতর্কবার্তায় এ নির্দেশনা দেয়। একই সঙ্গে আপাতত ইসরাইলে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।



পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই নাগরিকদের নিরাপদে দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়া উচিত। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।



এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে তাৎক্ষণিক কোনো সমঝোতা হয়নি। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে পুনরায় আলোচনা হতে পারে।



পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরী, প্রায় এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। বিশ্লেষকদের ধারণা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত