ঈদুল ফিতর আগামী ২০ মার্চ, রমজান ৩০ দিন পূর্ণ হবে

২৮ ফেব্রুয়ারি ২০২৬   08:43 AM(১১ সপ্তাহ আগে)   2806 Views
ঈদুল ফিতর
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের মতে, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।



শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Gulf News।



সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।



Emirates Astronomical Society–এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান Ibrahim Al Jarwan বলেন, ১৮ মার্চ আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে তার পরের দিন থেকে নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনাও কম বলে ধারণা করা হচ্ছে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত