জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রির শপথ, রাজনীতি ও কাজ হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য

২৮ ফেব্রুয়ারি ২০২৬   08:43 PM(১১ সপ্তাহ আগে)   247 Views
ইফতার মাহফিলে
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ আজ অনেক আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। তিনি সবাইকে আল্লাহর নামে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনের সব কাজ যেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিবেদিত হয়। আল্লাহর কাছে তিনি দোয়া করেন, যেন জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দান করা হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।



প্রধানমন্ত্রী তার বক্তব্যে  আরো বলেন, দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে—অনেকে প্রাণ দিয়েছেন, নির্যাতন ও গুম-খুনের শিকার হয়েছেন।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত