নাটোরে পানির ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত
০৭ মার্চ ২০২৬
07:30 PM(৩ সপ্তাহ আগে)
271 Views
জেলা প্রতিনিধি, গ্লোলিংক
নাটোরের সিংড়ায় পানির ট্যাংকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপরাধে রুবেল হোসেন (৩৪) নামের এক তেল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
শনিবার (৭ মার্চ) দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি বাঁশঝাড়ের মাটির নিচে তেল সংরক্ষণের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত নেতৃত্বে অভিযান চালানো হয়।
এসময় খোলা জায়গায় অবৈধভাবে রাখা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধারের পর ব্যবসায়ীর বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মজুতকৃত তেল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার দোকানে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট