ঈদে সালামি চাওয়া-দেওয়া মানা: নির্বাচন কমিশনের কড়া নির্দেশ

১৮ মার্চ ২০২৬   11:18 PM(২ সপ্তাহ আগে)   254 Views
ঈদ সালামি
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

ঈদের আনন্দ মানেই ছোট-বড় সবার মাঝে সালামি নিয়ে চলে মিষ্টি এক লড়াই। কে কত পেল, কে কাকে ঠকালো—এসব খুনসুটি তো ঈদ আড্ডার প্রাণ। কিন্তু এবারের ঈদে সেই আনন্দে কিছুটা 'কড়াকড়ি' নিয়ে এলো নির্বাচন কমিশন (ইসি)!



প্রকৃত সংবাদঃ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের আসন্ন উপনির্বাচনে ভোটারদের 'সেলামি' বা নগদ অর্থ বিতরণে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৮ মার্চ) ইসি জানায়, ঈদের উপহার বা আর্থিক প্রলোভন দেখানো গুরুতর আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।



বিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা দল প্রকাশ্যে বা গোপনে কোনো অনুদান বা উপঢৌকন দিতে পারবে না। এর ব্যত্যয় ঘটলে ৬ মাসের কারাদণ্ড, ১.৫ লাখ টাকা জরিমানা বা প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। ইসি সচিব আখতার আহমেদ জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিধিমালা মানা বাধ্যতামূলক। উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



সোশ্যাল মিডিয়ায় যা চলছে: এখন কেউ কারো কাছে সালামি চাইলেই বন্ধু-বান্ধব বা বড়রা ঝটপট নিউজ লিংক শেয়ার করে বলছেন— “জান না? সালামি দেওয়া এখন নিষেধ! জেল-জরিমানা হতে পারে!” অনেকে তো মজা করে বলছেন, ‘নির্বাচন কমিশন তো আমাদের পকেট বাঁচিয়ে দিল!’

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত