কোটি মুসলিমের স্পর্শ ও চোখের পানি যে কাপড়ে আছে, সেই কাপড় (কিসওয়া) এপস্টেইনের কাছে বিক্রি হয়েছিল

০৩ ফেব্রুয়ারি ২০২৬   11:44 AM(১৫ সপ্তাহ আগে)   197 Views
কিসওয়া
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

খবরটি প্রথম পড়ার সময় আমার শরীর কাপছিল, কিছুতেই বিশ্বাস যোগ্য মনে হইতেছে না, পরে কয়েকটি তথ্যনির্ভর মিডিয়াতে পাওয়ার গিয়েছে এই সংবাদ।

মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত বিপুল নথিতে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত ইমেইল থেকে জানা যায়, ২০১৭ সালে এপস্টেইনের কাছে মক্কার পবিত্র কাবার কাপড়—কিসওয়ার তিনটি টুকরো পাঠানো হয়েছিল।



ইমেইল অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ব্যবসায়ী আজিজা আল-আহমাদি ও আবদুল্লাহ আল-মারি সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানে এসব কাপড় যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করেন। চালানটি ফ্লোরিডায় এপস্টেইনের বাড়িতে পৌঁছায়। এতে কাবার ভেতরের অংশের একটি টুকরো, ব্যবহৃত বাইরের অংশের একটি এবং একই উপাদানে তৈরি একটি অব্যবহৃত টুকরো ছিল। শুল্ক জটিলতা এড়াতে অব্যবহৃত অংশটিকে ‘শিল্পকর্ম’ হিসেবে ঘোষণা করা হয়।



ইমেইলে কিসওয়ার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে বলা হয়, এই কাপড় কোটি কোটি মুসলমানের স্পর্শে পবিত্র হয়েছে। তবে এপস্টেইন এসব কিসওয়ার টুকরো দিয়ে পরে কী করেছিলেন, তা নথিতে স্পষ্ট নয়।



এই বিষয়ে আরো নিউজ পোস্ট হয়েছেঃ

যুগান্তর- https://www.jugantor.com/international/1060824

ইত্তেফাক- https://www.ittefaq.com.bd/772881

RTV-  https://rtvonline.com/international/367776

জনকন্ঠ- https://www.dailyjanakantha.com/international/news/903058

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত