গণভোটের ফল বাতিলের জন্য হাইকোর্টে রিট

১৭ ফেব্রুয়ারি ২০২৬   03:41 PM(১৩ সপ্তাহ আগে)   148 Views
গণভোট
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ আবেদন করেন। রিটে তিনি ১৩ ফেব্রুয়ারি ঘোষণা করা গণভোটের ফলাফল বাতিলেরও প্রার্থনা জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দায়ের করা এই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পায়। ঘোষিত ফল অনুযায়ী, ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ ভোট দেন। অপরদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত