পরিকল্পিত জাকাত ব্যবস্থার মাধ্যমে ১০ থেকে ১৫ বছরে দেশ সম্পূর্ণভাবে দারিদ্র্য মুক্ত করা সম্ভব: প্রধানমন্ত্রী
০৮ মার্চ ২০২৬
05:02 AM(১১ সপ্তাহ আগে)
253 Views
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, লক্ষ্যভিত্তিক ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা হলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তিনি মনে করেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জাকাতকে একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় রূপ দেওয়া যেতে পারে।
তিনি জানান, দেশে ধনী-দরিদ্র মিলিয়ে প্রায় ৪ কোটি পরিবার রয়েছে। এর মধ্যে দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে এক লাখ টাকা করে জাকাত দেওয়া হলে অনেক পরিবার পরের বছর আর জাকাতের ওপর নির্ভরশীল থাকবে না।
বিভিন্ন গবেষণা অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর জাকাতের পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি। এই অর্থ সঠিক পরিকল্পনায় বিতরণ করা গেলে দেশের দারিদ্র্য কমাতে তা কার্যকর ভূমিকা রাখতে পারে।
গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না,
প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট