ইনারে এবার হামলা হরে, ইরান মধ্যপ্রাচ্যের বাহিরে বিভিন্ন স্থানে হামলা করবে

২১ মে ২০২৬   09:30 AM(৩ ঘণ্টা আগে)   201 Views
ইনারে এবার হামলা হরে, ইরান মধ্যপ্রাচ্যের বাহিরে বিভিন্ন স্থানে হামলা করবে
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি নতুন সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত থেকে “মাত্র এক ঘণ্টা দূরে” ছিলেন, তবে কূটনীতির সুযোগ দিতে তা স্থগিত করেন।



রয়টার্স জানায়, ইরান যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলেও তাতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ মুক্ত করা ও অঞ্চল থেকে মার্কিন সেনা সরানোর মতো আগের শর্তগুলোই রাখা হয়েছে।



ইরানের আইআরজিসি সতর্ক করে বলেছে, নতুন আগ্রাসন হলে “আঞ্চলিক যুদ্ধ” এবার মধ্যপ্রাচ্যের বাইরেও বিস্তৃত হতে পারে। এদিকে যুদ্ধ ও তেলের দাম বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপ বাড়ছে। বাজারে অস্থিরতার মধ্যেও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলারের কাছাকাছি রয়েছে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত