শিশু রামিসা আক্তারকে মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে

২১ মে ২০২৬   09:38 AM(৩ ঘণ্টা আগে)   201 Views
রামিসা
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। বুধবার রাতে জানাজা শেষে মধ্য শিয়ালদী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।



রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুন্সিগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।



মামলার তথ্য অনুযায়ী, শিশুটিকে কৌশলে অভিযুক্তদের ফ্ল্যাটে নেওয়া হয়। পরে ফ্ল্যাটের ভেতর থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে


আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত